← Read

Volume 7

XXX Rakhal: Bengali

২০৭ (স্বামী ব্রহ্মানন্দকে লিখিত) ওঁ নমো ভগবতে রামকৃষ্ণায়

19W, 38th St., নিউ ইয়র্ক ১৮৯৫

অভিন্নহৃদয়েষু,

… মা-ঠাকুরাণীকে আমার বহুত সাষ্টাঙ্গ প্রণাম জানাইবে।

শিব শিব!

এখন আমি নিউ ইয়র্ক শহরে। এ শহর গরমিকালে ঠিক কলকেতার মত গরম, অজস্র ঘাম বয়ে পড়ছে, হাওয়ার লেশ নাই। দুই মাস উত্তর দিকে গিয়েছিলাম, সেথায় বেশ ঠাণ্ডা। এ পত্রপাঠ জবাব লিখিবে। এ পত্র পৌঁছিবার পূর্বে আমি ইংলণ্ডে চলিলাম। ইতি

ঠিকানা: C/o Akshoy C. Ghosh Muller, Juan Duff House, Regent St., Cambridge, England